সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনুর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি

প্রতিনিধি: / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের দল শুক্রবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ছোটদের এই বিশ্বকাপ। ডি-গ্রুপে বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে। এই টুর্নামেন্টেকে সামনে রেখে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল আগামী ৩-৯ জানুয়ারি শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চারটি টি২০ ম্যাচ খেলবে। এ উপলক্ষে বাংলাদেশ দল ২ জানুয়ারি কলম্বোর উদ্দেশ্যে দেশত্যাগ করবে।

স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিফা আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ইভা, ফাহোমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার শোভা, সুমাইয়া আক্তার সুবর্না, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

স্ট্যান্ড-বাই : আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন নেসা।

 


এই বিভাগের আরো খবর