Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্তে বেরিয়ে আসবে সচিবালয়ে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা: ফায়ার ডিজি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ২৫৯ Time View

সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। গতকাল শুক্রবার দুপুরে সচিবালয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্তের পর বলা যাবে। এখনই কোনও কিছু বলার সুযোগ নেই। তদন্ত চলছে। তিনি বলেন, এ অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা— মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। বুধবার মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রথম সাত সদস্যের তদন্ত কমিটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে সদস্য সচিব করে গত বৃহস্পতিবার রাতে আট সদস্যের এই কমিটি গঠনের তথ্য এক অফিস আদেশে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য সদস্যরা হলেন আইজিপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে আগুন ৭ নম্বর ভবনে আগুন লাগে। সাত নম্বর ভবনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাট উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তদন্তে বেরিয়ে আসবে সচিবালয়ে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা: ফায়ার ডিজি

Update Time : ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪