সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ

প্রতিনিধি: / ২৯৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থী-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আরো একবার প্রতিবাদে সরব হচ্ছে কলকাতা। ঘটনার পর চার মাস কেটে গেলেও বিচারাধীন এই মামলার অগ্রগতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভুমিকায় সন্তুষ্ট নয় নিহত চিকিৎসকের পরিবার এবং চিকিৎসকদের একাংশ। এদিকে সিবিআই চার্জশিট দিতে না পারায় এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাবেক ওসি অভিজিৎ মÐলের জামিন মঞ্জুর হয়েছে, যা কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে। তাই এই প্রতিবাদ কর্মসূচি। এদিকে ধর্নার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন। আদালতের নির্ধারিত নির্দেশ মেনেই প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস অ্যাসোসিয়েশন এবং নিহত চিকিৎসকের পরিবার। পাশাপাশি, সাধারণ মানুষকেও যোগ দিতে দেখা গেছে। ধর্নার সময়সীমা বাড়ানোর জন্য আবারো আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন। গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত ওই শিক্ষার্থী-চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ যার বিচার চেয়ে তীব্র প্রতিবাদ দেখা যায় কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে। ক্রমে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়তে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়েও। সূত্র : আনন্দবাজার পত্রিকা


এই বিভাগের আরো খবর