সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. শাহরিয়ার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর, বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ও জেলা কনসালটেন্ট ডা. মো. দ্বীনমোহম্মদ, উপপরিচালক মো. শামসু উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা তারভীর মাহমুদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও গনমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন। কর্মশালায় কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক ফ্লাশকার্ড দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রচার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মিদের এ বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহন পোষন করা হয়।


এই বিভাগের আরো খবর