সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলে চলতি সপ্তাহে তৃতীয় হামলা হাউছিদের

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : চলতি সপ্তাহে ইসরাইলে তৃতীয়বারের মতো হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি সমপ্রদায়। এতে এই সপ্তাহে কয়েক মিলিয়ন ইসরাইলি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। গত মঙ্গলবার শসস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ভোরে মধ্য ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হাউছি সমপ্রদায়। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো হামলা চালায় গোষ্ঠীটি। সূত্রটি জানিয়েছে, এ হামলায় হাউছিদের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করেছে ইসরাইলি সেনারা। এ ঘটনায় মধ্য ইসরাইলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। ইসরাইলের ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, হামলায় মধ্য ইসরাইল থেকে অনেকে পালিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে। এ সময় দ্রুত আক্রান্ত এলাকা ত্যাগ করতে গিয়ে ২০ এর বেশি ইসরাইলি আহত হয়েছে। হাউছিরা গতকাল ঘোষণা করেছিল, অধিকৃত ফিলিস্তিনি এলাকায় ইসরাইলি বাহিনীর দু’টি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরাইলি সেনারা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া এক বিবৃতিতে বলেছেন, তার বাহিনী ইসরাইলের দু’টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইয়াফা নামের দু’টি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি আরো বলেন, তারা অধিকৃত আসকালান ও হাইফা নগরীতে ওই হামলা চালায়। এ সময় তাদের ড্রোনগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এসব হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র : আল জাজিরা


এই বিভাগের আরো খবর