সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাবারুদ তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,তুরস্কের নিহত ১২

প্রতিনিধি: / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষ হামলার বিষয়টি অস্বীকার করেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কারখানায় বিস্ফোরণের পর আকাশে আগুনের গোলা উড়ে যাচ্ছে। ভবনের একটি অংশ ধসে পড়েছে। আরও একাধিক ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে স্টিলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যক্ষদর্শীরা সিএনএন তুর্ককে জানিয়েছে, বিস্ফোরণের ফলে কোতেলি শহরজুড়ে কম্পনের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য এবং নিরাপত্তা ইউনিট পাঠানো হয়েছে। দেশটির বিচারমন্ত্রী ইলমাজ টাঙ্ক বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।


এই বিভাগের আরো খবর