সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হচ্ছে বোরো ধান

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): কৃষি ফলন বাড়াতে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে বোরো ধান রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  রোপন কার্যক্রমের উদ্বোধন করেন, পাইকগাছা বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম।কৃষির সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে এই সমলয় চাষাবাদে।জানা গেছে, ২০২৪-২৫ বোরো মৌসুমে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরো আবাদী লক্ষ্যমাত্রা ৫০ একর। এর মধ্যে ব্রিধান ৬৭ জাত ১৩ একর, ব্রিধান ৯৭ জাত ৭ একর এবং ব্রিধান ৮৮ জাত ৩০ একর জমিতে আবাদ করা হবে। বোরো আবাদী লক্ষ্যমাত্রা ৫০ একরের মধ্যে ২৫ একর ধান রোপন মেশিন বা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হবে। আর ২৫ একর জমি হাতে রোপন করা হবে। আগামী মৌসুম হতে সম্পূর্ণটাই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হবে।

এ বিষয় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম বলেন, বোরো মৌসুমে পাইকগাছায় কূষি শ্রমিক সংকট দেখা দেয়। এসময় ঐলাকার শ্রমিকরা ইটভাটা ও সমুদ্রে মাছ ধরার কাজে যায়। শ্রমিকের অভাবে সময়মত ধান রোপন করা যায় না। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো মৌসুমে ২০-২৫ দিনের চারা রোপন করা সম্ভব হয়। মেশিন বা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক দিনে ১০-১২ বিঘা জমিতে ধান রোপন করা যায়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপন করলে ধানের কুশি বেশি হয়, ফলনও বৃদ্ধি পায়, শ্রমিক কম লাগে এবং সময়মত ক্ষেতে ধান রোপন করা সম্ভব হয়।


এই বিভাগের আরো খবর