শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ

প্রতিনিধি: / ১৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

অর্থনীতি: চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে গড়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় এক হাজার ১৩৭ কোটি ৬২ লাখ ১৪ হাজার ৮৬১ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা দুই পয়সা হিসেবে)। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ডিসেম্বর প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছে ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৩ হাজার ৮৯০ কোটি পাঁচ লাখ ১৪ হাজার ৬০০ টাকা। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার। গত বছরের (২০২৩ সাল) ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। আর মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল ছয় কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৯৩ ডলার। এই সময়ের ব্যবধানে দৈনিক গড়ে প্রবাসী আয় বেড়েছে তিন কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৮৭ ডলার বা ৪৮ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, চলতি বছরের গত নভেম্বরে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল সাত কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। গত নভেম্বর তুলনায় চলতি ডিসেম্বরে দৈনিক গড়ে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ৭৬ ডলার। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৬১০ কোটি ৯০ লাখ ১২ হাজার ৪০০ টাকা। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে সাত কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম ২১ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ২৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার এসেছে, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় তিন হাজার ২৭৮ কোটি চার লাখ ৮৮ হাজার ৪০০ টাকা। প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি আট লাখ ১০ হাজার ডলার এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বর ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার এসেছে। গত বছরের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।


এই বিভাগের আরো খবর