সর্বশেষ :
৫ রান পেনাল্টির পর মুস্তাফিজ-পারভেজদের হার দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদ ঘিরে ১৫ দিনে সড়কে ৩৫১ জনের মৃত্যু, আহত হাজারের বেশি মব কালচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত থেকে ফিরে আশা—অসহায় আত্তাব গাজীর পাশে মানবিক সহায়তা বিএনপি নেতার জীবন বাঁচাতে এগিয়ে এলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘর পুড়ে ছাই,অগ্নিদগ্ধে নারী শিশুসহ আহত ৩
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আয়ের দিক থেকে মুফাসাকে পেছনে ফেললো সনিক ৩

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

একইদিনে মুক্তি পাওয়া দুটি সিনেমা বেশ ভালোই সাড়া ফেলেছে বঙ্ অফিসে। তবে প্রত্যাশার হিসাব খানিকটা এলোমেলো। ‘সনিক দ্য হেজহগ ৩’ ছবিটি অনেক বেশি ভালো ফলাফল করেছে মোটা অংকের আয়ে। ওপেনিংয়ে সিনেমাটি ৬২ মিলিয়ন ডলার আয় করেছে বলে দাবি করেছে হলিউড রিপোর্টার। অভিভাবকের তত্ত্বাবধানে দেখা হয় যেসব ছবি সেগুলোকে বলে প্যারেন্টাল গাইডেন্স বা পিজি মুভি। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই তালিকার ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ ছবিটি সেরা ওপেনিংয়ের শীর্ষে রয়েছে। এরপরেই ‘সনিক ৩’ ছবির স্থান। ছবিটির সাফল্য ডিজনির নতুন সিনেমা ‘মুফাসা : দ্য লায়ন কিং’-কে কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। অনেক আশা জাগানো ছবিটি ওপেনিংয়ে মাত্র ৩৫ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে। তবে এটিকে ফ্লপ বা মন্দ বলা যাবে না। ‘সনিক ৩’- এর সঙ্গে পিছিয়ে থাকলেও ছবিটি দিয়ে ডিজনি সামগ্রিকভাবে খুব ভালো ব্যবসা করতে পারছে। কারণ তারা এই বছর বিশ্বব্যাপী টিকিট বিক্রিতে ৫ বিলিয়নেরও বেশি আয় করেছে। মহামারির পূর্ববর্তী সময়ের পর এটি একটি প্রতিষ্ঠানের আয়ের সেরা রেকর্ড। ‘সনিক ৩’ ভালো করবে সেটা আশা করা হয়েছিল। তবে ছবিটি প্রত্যাশার চেয়েও ভালো করেছে। সেগা ভিডিও গেমের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পরিবার ও সাধারণ দর্শকদের কাছে মুফাসার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে। ‘সনিক ৩’ সিনেমায় জিম ক্যারি, বেন শোয়ার্টজ, ও ইদ্রিস এলবার মতো তারকারা অভিনয় করেছেন। এতে অভিনয় করে বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন বিখ্যাত অভিনেতা জিম ক্যারি। আর কিয়ানু রিভস ছবিটিতে যোগ দিয়েছেন শ্যাডো দ্য হেজহগ হিসেবে। সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে। রটেন টমেটোসে সমালোচকদের রেটিং ৮৮% এবং দর্শকদের রেটিং ৯৮%। অন্যদিকে ডিজনির ‘মুফাসা’ প্রত্যাশা অনুযায়ী ভালো সাড়া পায়নি। বিশেষত আন্তর্জাতিক বাজারে দর্শকের আগ্রহ কম ছবিটি নিয়ে। তবে ২০১৯ সালের ‘লায়ন কিং’ সিনেমার চেয়ে এটি ভালো রিভিউ পেয়েছে এবং দর্শকদের কাছ থেকেও বেশি প্রশংসা পাচ্ছে। সিনেমাটি মুফাসা ও তার ভাই তাকা’র উত্থানের গল্প তুলে ধরেছে। তাদের সাহসিকতা এবং সংগ্রাম দেখানো হয়েছে। বারি জেনকিন্স পরিচালিত এই সিনেমায় লিন-ম্যানুয়েল মিরান্ডার গান রয়েছে।


এই বিভাগের আরো খবর