সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাসপাতাল ভবনে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত,তুরস্কে নিহত ৪

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাসপাতালের ভবনে ধাক্কা লেগে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে দু’জন পাইলট, একজন চিকিৎসক ও আরেকজন চিকিৎসাকর্মীকে নিয়ে উড্ডয়ন করছিল। মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে। তবে ভবনের ভেতরে বা মাটিতে থাকা কেউ আহত হয়নি। ঘন কুয়াশার মধ্যে ঘটা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার ধ্বংসাবশেষ হাসপাতাল ভবনের বাইরের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরিসেবা দল রয়েছে।


এই বিভাগের আরো খবর