সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষ প্রাণ গেল এক চালকের

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দুটি ট্রাকের সংঘর্ষে শামীম সরদার নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সদরের ফতেপুর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরেক ট্রাকের চালক। তার নাম জানা যায়নি। গুরুতর
আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক শামীম সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের
ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শুক্রবার সকালে সদরের ফতেপুর আমতলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একটি ট্রাকের
চালক শামীম নিহত হন। আহত হন অন্য ট্রাকের চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ট্রাক দুটি মহাসড়ক থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।


এই বিভাগের আরো খবর