সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে ইমরান শেখ হত্যা মামলায় ইমরান শেখ (৩৬) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর অভিযানিক দল। বুধবার (১৮ ডিসেম্বর) বাগেরহাট সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এদিন রাতে গ্রেপ্তারকৃত আসামীকে থানা পুলিশের নিকট সোর্পদ করে র‌্যাব। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ইমরান শেখ (৩৬) ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার সাইদ শেখের ছেলে পুলিশ জানান, উপজেলা লখপুর গ্রামের হযরত আলীর ছেলে ইমরান শেখ গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রামপাল থেকে মাইক্রোবাসে করে কাটাখালী আসার পথে শ্যামবাগাত জয় জুট মিলের সন্নিকটে এসে পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন তার গতিরোধ করে। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। ঘটনার সময় ইমরান শেখের একটি পা কেটে ফেলে। এতে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৪ নভেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই কামরান শেখ বাদী হয়ে ৬ নভেম্বর ১৩ জনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এক নম্বর আসামী আছাদুল শেখ ছোটকে গ্রেপ্তার করেছিল পুলিশ ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবির জানান, ইমরান শেখ হত্যা মামলার তিন নম্বর আসামী ইসরান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। এরআগে মামলার প্রধান আসামী আছাদুল শেখ ছোটকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।


এই বিভাগের আরো খবর