Dhaka ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৭ বিভাগে ভারী বৃষ্টির আভাস

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৩০১ Time View

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এদিকে সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। ২২ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে। খুলনা বিভাগের জেলাগুলোতে ১০০ থেকে ১৭৫ মিলিমিটার এবং বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। গতকাল বুধবার আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাট উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৭ বিভাগে ভারী বৃষ্টির আভাস

Update Time : ১২:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪