সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে কচুয়ায় দুই গ্রুপের পাল্টা -পাল্টি সভা-সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট ব্যুরো প্রধান: বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ  মাঠে মঙ্গলবার দুপুরে (১৭ ডিসেম্বর) বাগেরহাট- ২ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের সম্বর্ধনা অনুষ্ঠান ও পার্শ্ববর্তী মাঠে উপজেলা বিএনপি পাল্টা জনসভা আহবান করায় জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন উভয় স্থানে ১৪৪ ধারা জারি করেছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোয়ালমাঠ মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন এবং গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহ সংলগ্ন এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার মঙ্গলবার (১৭ডিসেম্সবর) সকালে বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ স্বাক্ষরিত ১৪৪ ধারা জারির আদেশে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া উপজেলার গোয়ালমাঠে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠ সাবেক এমপি এম এ এইচ সেলিমের সংবর্ধনা এবং পার্শ্ববর্তী রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই সময়ে কচুয়া উপজেলা বিএনপি সমাবেশ আহবান করায় জানমালের ক্ষতি প্রতিরোধ আইন শৃঙ্খলা রক্ষায় উভয় স্থানের জনসমাগম, সভা-সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো। উভয় স্থান ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো


এই বিভাগের আরো খবর