সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ  পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এর অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর সহযোগিতায় রোববার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, অখিল কুমার সরকার, শ্যামাপদ মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, শাহিদা আক্তার, মানিক ভদ্র, সাবিনা ইয়াসমিন, বিশ্বনাথ ভট্টাচার্য, ডাঃ বাসুদেব রায়, স্মিতা মন্ডল, তাহাজিবুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড ম্যানেজার তুষার কান্তি বাইন, কৃষি সুপারভাইজার শুভঙ্কর বিশ্বাস, নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল। সভায় দেলুটির দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, রাড়ুলী জেলে পল্লীর ভাঙ্গন এলাকার বেড়িবাঁধ দ্রুত মেরামত ও বাঁকার বাগ এলাকার জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণ এবং খাল খননে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


এই বিভাগের আরো খবর