সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি: শিল্প উপদেষ্টা

প্রতিনিধি: / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় শিল্প উপদেষ্টা সার উৎপাদন আগামীতে বাড়বে জানিয়ে বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে। গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর