ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের সিদ্ধান্ত: বাড়ছে কি আয়কর রিটার্ন জমার সময় ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে কেউ রিটার্ন জমা দিতে না পারলে আয়কর আইন অনুযায়ী তাকে জরিমানা ও সুদ পরিশোধ করতে হবে। যদিও গত বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিল। এ বছরও কি সময় বাড়ানো হতে পারে? এমন প্রশ্ন অনেকের। তবে এ প্রশ্নে কোনো স্পষ্ট আভাস দেয়নি এনবিআর। কর সেবা মাস উপলক্ষে এনবিআর সম্মেলন কক্ষে গত রোববার প্রেস ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সময় বৃদ্ধি নিয়ে আমরা এখনও ভাবিনি। আমরা দেখি কী পরিমাণ রিটার্ন জমা হয়। যেহেতু জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় আমরা স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত ছিলাম, একটু তো বিঘœ ঘটেছে। তিনি জানান, সময় বাড়ানো নিয়ে এনবিআর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবে। তারা যদি রাজি হন, সময় বাড়লেও বাড়তে পারে। তবে সেটা আগাম বলার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনবিআরের সিদ্ধান্ত: বাড়ছে কি আয়কর রিটার্ন জমার সময় ?

আপডেট সময় : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪