Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে সশস্ত্র দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৮৬ Time View

জেলার পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ব্যক্তিরা হলেন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা সকলেই ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী।
৩০ অক্টোবর বুধবার ভোররাতে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই তিন কর্মী নিহত হয়।
ইউপিডিএফ কর্মীর হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে ৩১ অক্টোবর বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত বছর পানছড়ি পুজগাঙে চার ইউপিডিএফ কর্মীকে হত্যা করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, হত্যকান্ডের খবর পেয়েছি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ উদ্ধার সম্ভব হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

পানছড়িতে সশস্ত্র দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ৩

Update Time : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪