সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জেসিয়া বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বিনোদন: বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জেসিয়া ইসলাম এবার মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে টিকেছিলেন তিনি। প্রতিযোগিতার অংশ হিসেবেই বিভিন্ন লুকে মঞ্চ কাঁপিয়েছেন এ অভিনেত্রী। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন, আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছেন। দেশে গত জুলাই ও আগস্টের সংঘটিত ছাত্রদের আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দ দিয়ে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গেছে এই আলোচিত মডেলকে। মূলত বাংলাদেশে আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছিল, সেই শব্দগুলো দিয়েই নিজের গাউন বানিয়ে তা বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন জেসিয়া ইসলাম। লী রঙের ¯িøট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছিল জেসিয়ার সেই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটাআন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্রজনতা’, ‘#মুক্তবাংলা’, ‘#শান্তি’, #ংধাবথইধহমষধফবংযরথংঃঁফবহঃং, ‘#কোটাবাতিল’, ‘#সমানঅধিকার’, #ঢ়বধপব, #ঠরপঃড়ৎু, #ইধহমষধফবংযরথংঃঁফবহঃথসড়াবসবহঃ, ‘#কোটাবাতিল’, ‘#বিচারচাই’। ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।’ উল্লেখ্য, এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে। সেখানেই তার যাত্রা শেষ হলেও বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। তারপরই বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। এদিকে, অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে জেসিয়াকে। এর আগে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন মডেল জেসিয়া ইসলাম


এই বিভাগের আরো খবর