ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম বেড়ে নতুন রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত রোববার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা। তবে ওই মাসে টানা চার দফা সোনার দাম বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনার দাম বেড়ে নতুন রেকর্ড

আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪