সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বিএনপির তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষনা

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা :  বাগেরহাট -৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে মোরেলগঞ্জের বিএনপির ৩ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংবাদিক সম্মেলন করে এ ঘোষনা দেয়া হয়। এরা হলেন,কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম-আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা ও বন্ধুদলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু।একই সাথে তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কারের দাবি করা হয়।
মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন পৌর বিএনপি’র আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম বলেন, দল থেকে জনবিচ্ছিন্ন এই তিন নেতা ঢাকায় কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে মিথ্যা তথ্য  ভিত্তিহীন বক্তব্য ও মানববন্ধন করে। কাজী খায়রুজ্জামান শিপন বিএনপির দূর্দিনে বাগেরহাট -৪ আসনের মানুষের সুখে দুখে পাশে ছিলেন। যারা তার বিরুদ্ধে কথা বলেন তারা সেসময় কোথায় ছিল। এরা বিএনপির দ্বিধা বিভক্তির ষড়যন্ত্রে লিপ্ত আছে। এদেরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। একইদিন  বিকাল ৫ টায় মোরেলগঞ্জ উপজেলার আমতলা বাজারে তাদের বিরুদ্বে ক্ষোভ ও ঝাড়ু মিছিল করে তৃনমূল নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাবুল, সদস্য সচিব আব্দুর জব্বার মোল্লা, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার,  সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ফারুক হোসেন সামাদ, যুগ্ম-আহবায়ক মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন নাহার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম মুক্তা, শ্রমিক দল নেতা মাসুদ খান চুন্নুসহ বিএনপির ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর