সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের লিয়াম পেইন

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিনোদন: ব্রিটিশ সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য লিয়াম পেইন মারা গেছেন। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৫ টায় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে ৩১ বছর বয়সী লিয়াম হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার পর মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পেইন। এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। হোটেল ম্যানেজার জানিয়েছেন, তিনি হোটেলের পেছনে একটি বিকট শব্দ শুনেছেন। পুলিশ সেখানে পৌঁছে দেখতে পায়, একজন সেখানে বাইরে পড়ে আছেন। জানা গেছে, গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন গায়ক। এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি। পেইনের মৃত্যুর খবরে সেই হোটেলের বাইরে অসংখ্য ভক্ত ভিড় জমান। গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। মাত্র ১৬ বছর বয়সেই ওয়ান ডিরেকশনের অংশ হন পেইন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল, জেইন মালিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৬ সালে তাদের ব্যান্ড ভেঙে গেলে এরপর একক পারফর্ম নিয়েই ব্যস্ত থাকতেন এই গায়ক।


এই বিভাগের আরো খবর