সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক নেতার পুজামন্ডব পরিদর্শন 

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি লিটন তালুকদার। গত কয়েকদিন ধরে তিনি তার নিজ মাতৃভুমি মোরেলগঞ্জে অবস্থান করছেন। কেন্দীয় এই নেতার মোরেলগঞ্জে আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ ছাত্রদল,যুবদলের নেতৃবৃন্দ  দলবদ্ধ হয়ে তারে স্বাগত জানান। পরবর্তীতে গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শুভেচ্ছা বার্তা পৌছে দিতে মোরেলগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক এই নেতা  গত বৃহাস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সেরেস্তাদার বাড়ি সার্বজনিন মন্দিরে স্হানীয় হিন্দু ধর্মাবল্বীদের সাথে পুজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পুজা মন্ডবের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।


এই বিভাগের আরো খবর