সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নওশাবার বিশেষ বার্তা দুর্গারূপে

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বিনোদন: নানা উৎসবে প্রায়ই ফটোশুটে অংশ নেন গুণী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ঈদ কিংবা পূজাই শুধু নয়। ধর্মীয়সহ বিশেষ দিন উপলক্ষে ফটোশুটে অংশ নেন তিনি। তবে তার প্রত্যেকটি ফটোশুটে থাকে স¤প্রতির বার্তাও। এবার দুর্গাপূজাতেই তার ব্যতিক্রম হল না। শুভ বিজয়ার এক দিন আগেই সমুদ্রপারে দুর্গারূপে ধরা দিলেন এই অভিনেত্রী। গত বছর নওশাবা দুর্গারূপে ভ‚মিকা দেখিয়েছিলেন ব্যস্ত ইট-পাথরের রাজধানীর প্রেক্ষাপটে। এবার তার ফটোশুটের থিম ‘দুর্গার সমুদ্র’। তাই তার এবারের ছবিগুলোতে সমুদ্র বড় ভ‚মিকা পালন করেছে। প্রতিটি ছবিতে উঠে এসেছে সমুদ্রবিষয়ক নানা কার্যক্রম। এবারের ফটোশুটটির সবচেয়ে বিশেষ দিক হলো সমসাময়িক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়কে দেবীরূপে নারী শক্তির ঢেউয়ে প্লাবিত করার প্রয়াস করা হয়েছে। নওশাবা দুর্গার বেশে হাজির হয়ে তুলে ধরেছেন ধর্মীয় স¤প্রীতি, সমুদ্রের পরিবেশ দূষণ ইস্যু, দুর্গার মাতৃরূপ, সাহায্যকারী রূপ, ত্রাণকর্তার ভ‚মিকা ইত্যাদি। এবারের দুর্গাপূজা উপলক্ষেও বিশেষ ফটোশুট ও ভিডিও চিত্র নির্মাণ করেছে নওশাবার ‘টুগেদার উই ক্যান’ ও ফটোগ্রাফি এজেন্সি ‘মোমেন্টওয়ালা’। পরিচালনা ও ফটোগ্রাফি করেছেন এমডি নাজমুল হোসাইন। নওশাবাকে দেবী দুর্গার বেশে সাজিয়েছেন ইমন হোসেন। ভিডিওর সঙ্গীতায়োজন করেছেন ইজাজ ফারাহ। সিনেমাটোগ্রাফি ও এডিটিংয়ে ছিলেন ইমরানুজ্জামান সোহাগ। এক্সিকিউটিভ প্রোডিউসার অমিত সিনহা। নওশাবা মনে করেন, ‘দুর্গা ভালোবাসা আর স¤প্রীতির আধার। সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী, সব কিছুকে আলিঙ্গন করেন।’ ধর্মীও স¤প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন নওশাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলোর ক্যাপশনে কাজী নওশাবা আহমেদ বলে দিলেন, ‘শিল্প সমুদ্রের ন্যায়। তাকে শিকল পরিয়ে বা গলা চিপে ধরে লাভ নেই। শিল্পীর শিল্পসত্তার জোয়ারে ভেঙে যাবে সব শিকল। শুধু মন্দিরে পূজনীয় দেবী নয়! তিনি প্রতিটি নারীর আত্মার প্রতিফলন। সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী। সব কিছুকে আলিঙ্গন করেন এবং দুর্গা শান্তি ও বিজয়ের প্রতীক।’

 


এই বিভাগের আরো খবর