সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণের রাজকুমারী শ্রীলীলার অভিষেক বলিউডে

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিনোদন: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত শ্রীলীলা। মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে নিজের অবস্থান শক্ত করেছেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন। এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘গুটুর কারাম’ চলচ্চিত্রে কাজ করে তিনি প্রসংশীত হয়েছেন। অভিনেত্রীর পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন। ২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় সিনেমা ‘কিস’ এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে ‘পেলু সান্দাদি’, ‘ধামাকা’, ‘ভগবন্ত কেশরী’, ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’ ইত্যাদি।


এই বিভাগের আরো খবর