সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মনোজ চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিনোদন: ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হল গত মঙ্গলবার। এদিন চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার হাতে তুলে নিলেন মনোজ বাজপেয়ী। তিনি এবার ‘গুলমোহর’-এর জন্য এই সম্মাননা পেলেন। পুরস্কার নিতে এসে আবেগঘন হয়ে পড়েন এই অভিনেতা। নিজেকে ভাগ্যবান বলেও দাবি করেন তিনি। একবার নয়, চার চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন মনোজ বাজপাই। তাই এদিন পুরস্কার নিতে যাওয়ার আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মনোজ। সেখানেই তিনি জানান চতুর্থবারের জন্য এই সম্মাননা পেয়ে তিনি কৃতজ্ঞ। ভিডিও বার্তায় মনোজ বলেন, ‘আমি এর আগে যখন তিনবার এই পুরস্কার পেয়েছি তখনও আমার প্রতিক্রিয়া যা ছিল চতুর্থবারও এই পুরস্কার পেয়ে আমার প্রতিক্রিয়া এক। আমি যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম ভাবতাম ইস, যদি এটা একবার জীবনে পাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আজ ঈশ্বরের আশীর্বাদে গুলমোহরের জন্য আমি এটা চতুর্থবার পেলাম। তাই শিল্পী হিসেবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি চতুর্থবার জাতীয় পুরস্কার পাওয়ার জন্য।’ ‘গুলমোহর’ ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ৩টি পুরস্কার জিতেছে। এতে মনোজের সঙ্গে আরো অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সুজর শর্মা, কাবেরী শেঠ এবং অমোল পালেকার। বর্তমানে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর