সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গায়ক আদনান সামি মা হারালেন

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামির মা বেগম নওরীন সামি খান আর নেই। মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছেন শ্রোতানন্দিত এই গায়ক। গত সোমবার সকালে মা বেগম নওরীন সামি খানের মৃত্যুর খবর দিয়েছেন তিনি। বলিউডভিত্তিক নানা গণমাধ্যমের বরাতে আরও জানা গেল, ৭৭ বছর বয়সে মারা গেছেন আদনান সামির মা। তবে তার মায়ের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। গায়ক সোশ্যাল মিডিয়ায় তার মায়ের একটি ছবি পোস্ট করে আবেগপূর্ণ এক নোট লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমার মা বেগম নওরীন সামি খানের মৃত্যুর খবর জানাচ্ছি। আমরা গভীর শোকের মধ্যে নিমজ্জিত। এ খবর শোনার পর সবাই হতবাক। তিনি একজন অবিশ্বাস্য মহিলা ছিলেন যিনি প্রত্যেক ব্যক্তির সঙ্গে অত্যন্ত সম্মান করে কথা বলতেন এবং তাদের সঙ্গে সুখে বসবাস করতেন। আমরা তাকে খুব মিস করব।’ মায়ের বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া চেয়ে আদনান লেখেন, ‘দোয়া করবেন, আল্লাহ আমাদের প্রিয় মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’ প্রসঙ্গত, নব্বই দশকের প্রজন্ম বড় হয়েছে আদনান সামির গান শুনে। সেই সময়ের অন্যতম সেরা গায়ক তিনি। অডিওর পাশাপাশি বলিউডের সিনেমাতেও গেয়েছেন অনেক হিট গান। তার জন্ম পাকিস্তানে হলেও বর্তমানে তিনি ভারতের নাগরিক। বসবাস করেন সেখানেই।


এই বিভাগের আরো খবর