সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রিয়া চক্রবর্তী নতুন বিতর্কে

প্রতিনিধি: / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিনোদন: বলিউডে অভিনয়ের চেয়ে বিতর্কের কারণেই বেশি পরিচিত রিয়া চক্রবর্তী। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা তিনি। নাম জড়িয়েছে সুশান্তের মৃত্যুর মামলায়। মাদক মামলায় জেলও খেটেছেন। গুঞ্জন ছিল, নির্মাতা মহেশ ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এত কিছু সামলে কিছুটা থিতু হচ্ছেন, এরইমধ্যে নতুন বিতর্কে রিয়া চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত, গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উল্লিখিত অ্যাপের স্পন্সর ছিলেন রিয়া, এই অ্যাপের হয়ে প্রচারণাও করেছেন। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনটাই অভিযোগ। এই ঘটনায়ই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ। তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, ইনফ্লুয়েন্সার এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ এ পদক্ষেপ গ্রহণ করেছে। এই অ্যাপ প্রতিশ্রæতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বিতর্কে জড়িয়েছিলেন রিয়া। সুশান্তের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদকযোগ থাকায় গ্রেপ্তারও হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাবাসে থাকেন তিনি। তারপরেও বিনোদন জগৎ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। স¤প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি।

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর