সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশের জন্য আলো আনবোই: সোহানা সাবা

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিনোদন: হাসিনা সরকারের পতনের পর তারকাদের ব্যক্তিগত হুয়াটসঅ্যাপ গ্রæপ চ্যাট ‘আলো আসবেই’ প্রকাশ্যে আসার পর থেকেই বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সোহানা সাবা। কারণ গ্রæপটির সক্রিয় সদস্যদের একজন ছিলেন তিনি। এরপর থেকেই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিনেত্রীও নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রায় সময় নিজের মতামত, উপলব্ধি শেয়ার করছেন। এদিকে ‘আলো আসবেই’ গ্রæপ চ্যাট ফাঁসের পর সামাজিক মাধ্যমে প্রচুর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হচ্ছেন সোহানা সাবা। ব্রিদুপকারীদের বøক লিষ্টেও ফেলছেন নিয়মিত। স¤প্রতি এক পোস্টে এমনটাই মন্তব্য করলেন অভিনেত্রী। গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবেুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা, যুদ্ধজয়ের গল্পে আগামীর আশা জ¦লা। জানি বাঁধা আসবে, তবু থামবো না কোনদিন, দেশের জন্য আলো আনবোই আমরা, সেই দিন।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে। সেখানে অভিনেত্রী নিজেও এক কমেন্টে লেখেন, আরও সুন্দর সুন্দর (!) কমেন্ট পোস্ট করুন। অলরেডি ১০ জনকে রিপোর্টসহ বøকলিস্টে পাঠিয়ে দিয়েছি। বরশি দিয়ে মাছ ধরার মতো কাজ করে এই কমেন্টসবক্স খোলা রাখাটা! সাবার সব পোস্ট এখন আলোচনায় উঠে আসে। নেতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়ে। এর আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবা বলেন, তার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ না করতে। গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর