সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের ইচ্ছা ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতলেন

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিনোদন: ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশালের মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি তানভীর ইচ্ছা। গত শুক্রবার রাজধানীর লে মেরিডিয়ানের বল রুমে অনুষ্ঠিত হলো এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। যেখানে সেরার মুকুট যায় ইচ্ছার মাথায়। এইসঙ্গে তিনি মিস বাংলাদেশ আর্থের শিরোপাও জিতেছেন। এ ছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য। এই প্রতিযোগিতায় সেরা ১০ বিজয়ী বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতায়। চলতি বছরের ৯ নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিবেন এই প্রতিযোগিতায় প্রথম হওয়া ফেরদৌসি তানভীর ইচ্ছা। প্রথম রানার্সআপ কাজী তারানা অংশ নেবেন কম্বোডিয়ার মিস গেøাবালে। আর দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য যাবেন যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস প্রতিযোগিতায়। এছাড়াও বাকি ৭ জন মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড), মিস এশিয়া, মিস এশিয়া গেøাবাল, মিস গø্যাম ওয়ার্ল্ড (ভারত), মিস ইন্টারগেøাবাল (ফিলিপাইন), মিস কালচার গেøাবাল (দক্ষিণ আফ্রিকা), এবং মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো এবং আলবেনিয়া) প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। এই ইভেন্টটি আয়োজন করা হয়েছিল মিস বাংলাদেশ অরগানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায়। আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বলেন, ‘প্রতিযোগিতা শেষ হয়েছে, কিন্তু আমাদের মিশন মাত্র শুরু। আমরা বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডি করতে প্রতিশ্রæতিবদ্ধ। এই নারীরা পরিবর্তনের বিভিন্ন দেশের দূত হিসেবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন।’ গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পী এবং মেঘনা আলম।


এই বিভাগের আরো খবর