সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লুবাবা হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করলেন

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কদিনের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া সিমরিন লুবাবা নিজেকে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। আর নিজেকে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তুলনা করার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল। নানা সময় নানা ব্যাপারে কথা বলে মূলত আলোচনায় থাকতে দেখা গেছে এ শিশুশিল্পীকে। আর আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার এ পোস্ট ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন তিনি। গত বৃহস্পতিবার ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সিমরিন লুবাবা। ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই? আর ভক্ত-শুভাকাক্সক্ষী ও নেটিজেনদের এমন প্রশ্ন ছুড়ে দিতেই তাতে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও ছিল চোখে পড়ার মতো। তবে অধিকাংশ মন্তব্যই ছিল ইতিবাচক। এক নেটিজেন লিখেছেন-আসলেই তাই লাগে। তুমি দেখতে অনেক সুন্দর। আরেক নেটিজেন লিখেছেন-তুমি হানিয়ার থেকেও বেটার। উল্লেখ্য, লুবাবা হচ্ছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার হাত ধরে শোবিজে অভিষেক হয়েছে তার। তিনি বর্তমানে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। বিভিন্ন নাটক ও শর্টফিল্মে কাজ করতে দেখা গেছে তাকে। এখন অভিনয়ের পাশাপাশি পড়ালেখা নিয়ে ব্যস্ত এ শিশুশিল্পী। প্রসঙ্গত, লুবাবা কিছুদিন আগে হাউন আঙ্কেন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর