সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চার ব্যান্ড এক মঞ্চে গান শোনাবেন

প্রতিনিধি: / ১৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

তারা সবাই নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড। তরুণদের প্রিয় এই ব্যান্ডগুলো উঠবে এক মঞ্চে। যদিও গত এক দশকে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় ভাঁটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনো। এ রকম চারটি ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টে গাইবে নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট। আগামী ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। আয়োজন করেছে বøু ব্রিক কমিউনিকেশন। ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট-ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। বøু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ গণমাধ্যমকে বলেন, ‘নব্বইয়ের দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমনি। তারা সবাই লেজেন্ড। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। এখনো তাদের গান সবার মুখে মুখে। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করি। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’


এই বিভাগের আরো খবর