সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নায়ক সোহেল রানা রাজনৈতিক দল গঠন করেছেন

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িয়েছেন অনেক আগে। শিক্ষাজীবনে ছাত্ররাজনীতিতে আওয়ামী লীগে জড়িত ছিলেন। পরে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দলে যোগ দেন। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে যোগ দেন সোহেল রানা। এবার নতুন রাজনৈতিক দল নিয়ে এসেছেন অভিনেতা সোহেল রানা। তার দলের নাম রাখা হয়েছে- বাংলাদেশ ইনসাফ পার্টি হিসেবে পরিচিতি পাবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাশেষে এসব তথ্য দেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে নতুন এ পার্টির। এ দলের প্রতীক হিসেবে শান্তির প্রতীক কবুতর ঠিক করা হয়েছে। উল্লেখ্য, শিক্ষাজীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সোহেল রানা। ১৯৬৫ সালে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের এজিএস, ১৯৬৮ সালে পুরো পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ছাত্রজীবনে ছাত্রলীগের নেতা থাকলেও ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনবিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ পান। গত বৃহস্পতিবারের সভায় নতুন দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জি. ইকরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপমহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর কমোডর (অব.) সানাউল নোমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাফিজ, রাজনীতিক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির আহমেদ, তরুণ আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর, রাজনীতিক ডা. সালাহ উদ্দিন ভুইয়া, বিএলডিপির প্রেসিডিয়াম মেম্বার এম আমানুল্লাহ, মহিলা নেত্রী আনোয়ারা ইসলাম রানী, হাসিবুল ইসলাম জয়, সাবেক রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবদুর রহিম, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি কাজী শামসুল ইসলাম রঞ্জন, রাজনীতিক গুলজার হোসেন, রাজনীতিক হিরু রহমানসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর