সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব খান ‘তুফান-২’ নিয়ে যে বার্তা দিলেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বিনোদন: গেল ঈদে তুমুল জনপ্রিয় হওয়া সিনেমা ‘তুফান’-এর দ্বিতীয় কিস্তি আসছে আগামী বছর। গত বুধবারই খবরটা জানিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। ফেসবুক পোস্টে পরিচালক জানিয়েছিলেন তার নির্মিত ‘লায়ন’ আসবে ২০২৫ সালের ঈদুল ফিতরে আর ‘তুফান ২’ আসবে ঈদুল আজহায়। আসলে কি সেটা ঘটছে? এই ঘোষণার পর দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লায়ন’ সিনেমার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘তুফান’ নিয়ে। তারা মনে করছেন, তাহলে ২০২৫-এর কোরবানির দিলে ‘তুফান-২’ দেখতে পাবেন। কিন্তু ‘তুফান’ সিনেমার নাম ভ‚মিকায় অভিনয় করা শাকিব খান একটি গণমাধ্যমকে জানিয়েছেন সে রকম কোনো সম্ভাবনা নেই। তিনি ‘তুফান ২’ প্রসঙ্গে বলেন, “আগামী বছর কোরবানি ঈদে ‘তুফান-২’ আসবে না, কোনো সম্ভাবনা নেই।” তিনি বলেন, ‘সিনেমাটি আসবে আরো পরে। তার জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়ে আছে। উল্লেখ্য, ‘তুফান’ প্রযোজনা করেছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি, এসভিএফ। প্রযোজকদের নিয়ে গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘এই তিন প্রডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয়ে আলাপ চলছে। সেই সিনেমার কাজ হয়তো আগে শুরু হতে পারে। যেহেতু এখনো অফিশিয়ালি কনফার্ম হয়নি, তাই কিছু বলতে চাই না।’ এ ছাড়া শাকিব খান চলতি মাসে মাঝামাঝি সময়ে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।


এই বিভাগের আরো খবর