সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কোরীয় অভিনেত্রী পার্ক জি আ মারা গেছেন

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিনোদন: জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ আর নেই। গত সোমবার মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর। কোরিয়া টাইমসের সূত্র অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পার্ক জি।  বুধবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে এই অভিনেত্রীর। তার স্মরণে সম্মান জানানো হবে সিউলের আসান মেডিকেল সেন্টারে। পার্ক জির মৃত্যুতে একটি বিবৃতিতে তার এজেন্সি বিলিয়নস জানায়, আমরা চিরদিন অভিনয়ের প্রতি তার আবেগকে মনে রাখব, যা শেষ পর্যন্ত তার মধ্যে বিদ্যমান ছিল। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। ২০০২ সালে ‘দ্য কোস্টগার্ড’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় পার্ক জির। এরপর ক্যারিয়ারে ‘এপিটাফ’, ‘বøাডি হার্ট’, ‘ক্লিন আপ’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা ও সিরিজের বাইরে মঞ্চ নাটকেও অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী পার্ক জিকে। চলতি বছরের শুরুর দিকেই ‘উয়াইফ’ নাটকের মঞ্চে উঠেছিলেন তিনি। যতদিন স্বাস্থ্য ভালো ছিল, ততদিন সরাসরি দর্শকের সঙ্গে যুক্ত ছিলেন এ অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর