সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোবিন্দ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিনোদন:  মঙ্গলবার কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ তার আগে মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা যায়। সেই সময় ভুলবশত গুলিটি এসে লাগে তার গায়ে। মঙ্গলবার সকালে নিজের লাইসেন্স রিভলভার থেকেই গুলিবিদ্ধ হন অভিনেতা-রাজনীতিবিদ গোবিন্দ। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেই থেকে অভিনেতার ভক্তদের ঘুম উড়েছিল চিন্তায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গোবিন্দ নিজেই। অভিনেতা নিজের বার্তা সকলকে পৌঁছে দিয়ে জানালেন, আপনাদের সকলের আশীর্বাদ আর মা-বাবার আশীর্বাদে আর গুরুজির কৃপাতে আমার গায়ে যে গুলি লেগেছিল তা বের করে নেওয়া হয়েছে। আমি এখানের (হাসপাতাল) ডাক্তারদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের প্রার্থনা কাজে এসেছে। প্রাথমিকভাবে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলভার থেকে গুলি বের করে ফেলেন তিনি। ভারতীয় সংবাদসংস্থা এএনআই- এক প্রতিবেদন থেকে জানা যায়, গুলিটি তার পায়ে এসে লেগেছে। গোবিন্দ তার মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদসংস্থা এএনআইকে এরপর গোবিন্দের ম্যানেজার জানান, গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভালভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন।


এই বিভাগের আরো খবর