সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হৃতিক রোশন প্রেমিকার সাফল্যে উচ্ছ¡সিত

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন:  এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাবা আজাদ। আমাজন মিনি টিভি সিরিজ ‘হু ইজ ইউর গাইন্যাক?’-এ কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেন সাবা। তার এই সাফল্যে উচ্ছ¡সিত প্রেমিক হৃতিক রোশন। সাবার সাফল্যে উচ্ছ¡াস প্রকাশ করে বলিউডের এই অভিনেতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত সা (সাবা)। এটি ছিল তোমার অবিশ্বাস্য পারফরম্যান্স!’ তিনি আরও লিখেছেন, ‘এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেতা/অভিনেত্রী (কমেডি) বিভাগে বিজয়ী হিসেবে তোমার নাম ঘোষণা করায় আমি আনন্দিত।’ ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘হু ইজ ইউর গাইন্যাক?’। এই সিরিজে ডা. বিদুষী কোটারি চরিত্রে অভিনয় করেন সাবা। লোকমুখে ব্যাপক চর্চায় ছিল হৃতিক-সাবার সম্পর্কের কথা। কিন্তু হৃতিক মুখ খুলছিলেন না। অবশেষে ২০২২ সালে পরিচালক করণ জোহরের ৫০ তম জন্মদিনে হৃতিক প্রকাশ করেন তাদের সম্পর্কের কথা। এরপর থেকে প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যায়। সুজান খানের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদ হয় হৃতিকের। তাদের দুটি সন্তান রয়েছে। বর্তমানে সাবা আজাদ ‘হু ইজ ইউর গাইন্যাক?’ সিরিজের দ্বিতীয় সিজনের অভিনয়ে ব্যস্ত। অন্যদিকে, হৃতিক ইতালিতে ব্যস্ত ‘ওয়ার ২ ’-এর শুটিংয়ে।


এই বিভাগের আরো খবর