সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিবের ‘তুফান’ ইউটিউব থেকে সরানো হলো

প্রতিনিধি: / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: গত শনিবার দিবাগত রাতে হঠাৎ ইউটিউবে ফাঁস হয়ে যায় শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা এটি। গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি আপলোড করা হয়েছিল। গত রোববার দুপুর নাগাদ ওই চ্যানেলটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গত শনিবার দিবাগত রাত ১টায় রায়হান ইউটিউব নামে একটি চ্যানেলে দেখা গেছে ‘তুফান’ ছবির পূর্ণাঙ্গ সংস্কারণ। আপলোডের সময় থেকে রাত ১টা পর্যন্ত ৩১ হাজারের বেশি দর্শক ছবিটি ওই চ্যানেলে উপভোগ করেছেন। গত ১৯ সেপ্টেম্বর চরকি ও হইচইতে অবমুক্ত হয় ‘তুফান’। মাত্র ৯ দিনের মাথায় তা ফাঁস হলো ইউটিউবে। ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। দেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। দর্শকদের আগ্রহের কারণেই ওটিটিতে মুক্ত করা হয়েছিল ছবিটি। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক-শ্রোতাদের। যার একটি ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন দেশের বেশ কজন উল্লেখযোগ্য অভিনয়শিল্পী। ‘তুফান’-এ অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আদনান আদিব খান, রায়হান রাফীর গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ওটিটি থেকেই বিশেষ উপায়ে ছবিটি ফাঁস হয়েছে।


এই বিভাগের আরো খবর