শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শরণখোলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

শরণখোলা আঞ্চলিক অফিস: শরণখোলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী
পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কেককাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা
হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আল-আরাফা ইসলামী ব্যাংকের শরণখোলা
শাখা কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাউথখালী
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক শেখ
মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, উপজেলা
বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম
মোস্তফা তালুকদার প্রমূখ। আলোচনা সভা শেষে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য
কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন
রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ
মনিরুজ্জামান।


এই বিভাগের আরো খবর