শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘দেশের নোংরা রাজনীতি থেকে শিশুরা বের হতে চায়’

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শিশুরা দেশের নোংরা রাজনীতি থেকে বের হতে চায়। গত ৫ আগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে, আমরা সে সময়ে আর কখনও ফিরে যাবো না। রোববার দুপুরে শিশু অধিকার দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বর্তমান রাজনীতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘এ দেশের রাজনীতি কলুষিত ও নোংরা। এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায়। তাদের বের করার দায়িত্ব আমাদের।’ শারমিন মুরশিদ বলেন, ‘১৯৭১ সালের পরও আমরা অনেক কিছু করতে পারিনি। তার পুনরাবৃত্তি হোক সেটা চাই না। স্বাধীনতার ৫৩ বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয়।’ তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে মেয়েরাও অংশ নেয়। একাত্তরের পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি। এবার করবো।’


এই বিভাগের আরো খবর