সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে মানববন্ধন

প্রতিনিধি: / ২৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বৈষম্য দূরীকরণে বেসরকারি এমপিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারির চাকুরী জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি  স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার সকাল ১১ টায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বেসরকারি এমপিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, আবু হুরাইরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, অধ্যক্ষ সাবিনা আকতার, অধ্যাপক সম গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ইউনুছ আলী আকন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ সভাপতি পিযুষ কুমার সাহা,সুপার মাওলানা আব্দুস সোবাহান।
মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দ ৫ দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করা হয়।


এই বিভাগের আরো খবর