সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীমণির ‘রঙিলা কিতাব’ অক্টোবরে আসছে

প্রতিনিধি: / ১৯২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: চিত্রনায়িকা পরীমণি সন্তান হওয়ার পর দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন পরীমণি। তবে গেল বছরের শেষ দিক থেকে আবারও নিয়মিত হয়েছেন কাজে। সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও। শিগগিরই মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’ কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। ওয়েব সিরিজটি আসছে অক্টোবরে স্ট্রিমিং হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাবে। গত বুধবার সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ সময় ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারও শেয়ার করা হয়। ট্যাগলাইনে উল্লেখ করা হয়, ‘রক্তে রাঙা প্রেমের কিস্সা’! ‘রঙিলা কিতাব’-এ পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে। ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমণিকে। এর আগে গত ৮ আগস্ট সিরিজটি মুক্তির কথা থাকলেও বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর