শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা আঃ হককে রাস্ট্রীয় মর্যাদায় দাফন 

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শরণখোলা আঞ্চলিক অফিস 
শরণখোলায় বুধবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আঃ হক মৃধা (৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার ভোর রাতে দীর্ঘ রোগ ভোগের পরে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আঃ হক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। 
বুধবার  আসর নামাজ বাদ তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে তার নামাজে জানাজা হয় এবং  তাকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ, শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, যুদ্ধ কালীন কমান্ডার ও শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশাসহ মুক্তিযোদ্ধাগণও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 


এই বিভাগের আরো খবর