সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গান চুরির মামলা গায়িকা মাইলি সাইরাসের বিরুদ্ধে

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: মার্কিন গায়িকা মাইলি সাইরাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গান চুরির অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে এ মামলা দায়ের করেছে টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট জানিয়েছে, মার্কিন গায়ক ব্রæনো মার্সের গাওয়া ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানটি ২০১৩ সালে প্রকাশিত হয়। এ গানের অংশবিশেষ মাইলির গাওয়া ‘ফ্লাওয়ার্স’ গানে ব্যবহার করেছেন বলে মামলার এজারে উল্লেখ করা হয়েছে। মাইলির ‘ফ্লাওয়ার্স’ গানটি ২০২৩ সালে প্রকাশিত হয়। টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে এ কোম্পানির কাছে ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানের আংশিক স্বত্ব আছে। মাইলি ছাড়াও সহগীতিকার গ্রেগরি হেইন ও মাইকেল পোলাকের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে কথা বলতে মাইলি সাইরাস ও গায়ক ব্রæনো মার্সের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। কিন্তু তাদের কোনো মন্তব্য পায়নি।


এই বিভাগের আরো খবর