সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আলিয়া ফের সিনেমার গানে কণ্ঠ দিলেন

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। দর্শকের ভালোবাসা থেকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ক্রমে নিজের অর্জনের পাল্লা ভারী করে চলেছেন। তবে অভিনয়ের বাইরে তাঁর আরো একটি প্রতিভা রয়েছে, যেটা সম্পর্কে খুব বেশি মানুষ জানে না। তা হলো গান। হ্যাঁ, গাইতে পারেন আলিয়া ভাট। নিজের নতুন সিনেমা ‘জিগরা’র গানেও কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী। গত মঙ্গলবার গানটি প্রকাশিত হয়েছে। নানা কারণে গানটি বিশেষ। এটি গেয়েছেন আলিয়া ও দিলজিৎ দোসাঞ্জ। গানের ভিডিওতেও আছেন তাঁরা দুজন। এর মাধ্যমে আট বছর পর একসঙ্গে কাজ করলেন তাঁরা। ২০১৬ সালে প্রশংসিত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এ দেখা গিয়েছিল তাঁদের। সে সিনেমায় ‘এক কুড়ি’ শিরোনামের একটি গান রয়েছে, যা এখনো শ্রোতাদের মুগ্ধ করে। ওই গানের নামের সঙ্গে নতুন গানটির নামের [চল কুড়িয়ে] মিল রয়েছে। গানটি লিখেছেন হরমনজিৎ সিং, সংগীতায়োজনে মনপ্রীত সিং। গানের কথায় নারীর সংগ্রাম ও সাহসিকতার বিষয় উঠে এসেছে। আলিয়া-দিলজিতের সমন্বিত কণ্ঠ ও পারফরম্যান্স সাড়াও পাচ্ছে বেশ। কেউ বলছেন, ‘দিলজিতের সঙ্গে মিলে আলিয়া আমাদের হৃদয় জিতে নিয়েছেন’, আবার কারো মন্তব্য, ‘দিলজিতের এনার্জির সঙ্গে আলিয়ার কণ্ঠ দারুণভাবে মিলে গেছে।’ ‘জিগরা’ নির্মাণ করেছেন ভাসান বালা। ভাই-বোনের ভালোবাসা ও মমতার বন্ধন স্পর্শকাতর উপায়ে তুলে ধরেছেন নির্মাতা। ভাইকে রক্ষা করার জন্য বোন কী করতে পারে, কত ঝুঁকি নিতে পারে, সেটা দেখা যাবে সিনেমাতে। ট্রেলারে তেমনই আভাস মিলেছে। প্রকাশের পর ৯ দিনে ট্রেলারটির ভিউ হয়েছে তিন কোটি ৭০ লাখের বেশি। মসলাদার সিনেমার বাইরে এ রকম সাড়া সচরাচর দেখা যায় না। সিনেমাতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ১১ অক্টোবর। প্রসংগত, এর আগেও গায়িকার ভ‚মিকায় পাওয়া গেছে আলিয়াকে। ‘হাইওয়ে’ সিনেমাতে ‘সুহা সাহা’ গানটি গেয়েছেন তিনি। এ ছাড়া ‘তুম সে হি’, ‘লাভ ইউ জিন্দেগি’ গানগুলোতেও কণ্ঠ দিয়েছেন ভাটকন্যা।


এই বিভাগের আরো খবর