সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জনগণের কাছে দেশটা কারাগার: আফজাল হোসেন

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: রাজনীতির বাঁকবদলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। দিনের পর দিন কয়েদ খেটে যাচ্ছে জনগণ এমনটাই মনে করছেন অভিনেতা আফজাল হোসেন। নিজের সামাজিক হ্যান্ডেলে এমনটাই লিখলেন। বললেন, বিনা দোষে কয়েদ খেটে চলেছে জনগণ। সেই কবে থেকে। একাত্তরে রক্ত অশ্রæর বিনিময়ে দেশটা স্বাধীন হলো। দেশবাসী খুশিতে কেঁদে ফেলে পেয়েছি প্রাণের দেশ। দিন যায় খুশির কাঁন্দন আপনা আপনিই শুকিয়ে যায় আপন আপন গালে। নিজের দেশ হয়েছে ভেবেছিল যারা, তারা পদে পদে হোঁচট খেয়ে বুঝতে পারে, দেশটা নিজের বলে ভেবেছিল কিন্তু নিজের হয়নি। অনেক বছর ধরে জনগণ বা দেশবাসী দেখেছে, বুঝেছে। দেশবাসী চাইলেই দেশ নিজের হয়ে যায় না। তিনি বলেন, দেশবাসী বারবার দেখেছে, দেশ তাদের এটা শুধু মুখের কথা, কেবলই মুখে মুখে মালিকানা। সান্ত¡না পুরস্কারের মতো। দেশকে পুরস্কার হিসেবে অন্যরা নিয়ে নেয়। অন্যরা মানে দলের নামে বিভিন্ন গোষ্ঠী। দেশ দলের হয়ে যায়, হয়ে যায় যে যখন সিংহাসনের দখল পায় তাদের আর দলীয় কর্মীদের। কেউই কখনো দেশকে দেশের প্রকৃত মালিক জনগণের হতে দেয়নি। একদল চোখ কান বুজে জীবনেও নামবে না ভেবে সিংহাসনে গ্যাট হয়ে বসে থেকেছে অন্যরা ক্রমাগত ঠ্যালা গুঁতো মেরেই চলেছে নামরে তোরা, আর কতদিন! আফজাল হোসেন বলেন, একেকটা দল বা গোষ্ঠী দেশটাকে নিজের করে পেতে জনগণ, দেশবাসীর দোহাই দিয়ে গেছে চিরকাল। জনগণের দেশ জনগণের হাতে আমরাই ফিরিয়ে দেব বলেছে তা কথার কথা হয়েই থেকেছে শেষ পর্যন্ত। দেশবাসী বা জনগণ একবার নয় বহুবার দেখেছে যখন সময় বদলে গেছে, একদল নেমেছে, আর একদল জনগণের জয় হয়েছে বলে চড়ে বসেছে সিংহাসনে। নতুন মালিক এসে শাসন শুরু করেছে পুরাতনদের জেলে পাঠিয়ে। সিংহাসন উল্টে গেলে হাজারটা কারণে পুরাতনদের যেতে হয় জেলে এমনটাই জানিয়ে বললেন, দেশবাসী ফ্যালফ্যাল করে তাকিয়ে দ্যাখে একদল চোখ মুছতে মুছতে জেলে গেল। তারপর ফিরল একদিন। ফেরে হাসতে হাসতে বীরের বেশে। ততদিনে ক্ষমতায় থাকাদের নাট বল্টু ঢিলা হয়ে গেছে। জেলে যাওয়ারা ফিরে এসে হালুম-হুলুম করে সর তোর, জনগণের দেশ জনগণের হাতে ফেরত দিতে এসেছি। সিংহাসন উল্টে গেলে হাজারটা কারণে পুরাতনদের যেতে হয় জেলে, জেলখানায়। জনগণের মুক্তি নেই উল্লেখ করে আফজাল হোসেন বলেন, এই সিংহাসন টু জেলখানা, জেলখানা টু সিংহাসন চলছে ৫০ বছরেরও বেশি সময় ধরে। দেশের এই মহাজনদের জেলখাটা বোধহয় খুব কষ্টের হয় না, কারণ জেলযাপন শেষ হলে কপালে আবার ফিরে আসবে সিংহাসন এই মুলাখানা নাকের ডগায় ঝুলতে থাকে। এ আমল যায়, সে আমল আসে আমলের মানুষ যারা, তারাই দেশের মালিকানা পায়। দেশ পাওয়ার আনন্দ ভোগ করতে পারে। কোনো দলের না হওয়া জনগণের কাছে সারা জীবন দেশটা কারাগার, জেলখানা হয়েই থাকে। আমল থেকে আমলে তাদের জেলখাটা চলে চলছেই। মুক্তি নেই তাদের। মুক্তি মেলে না। জেনেছে, সিংহাসন, দেশ কোনো দিনই তাদের হওয়ার নয়। এই যাবজ্জীবন কয়েদবাস সবচেয়ে মর্মান্তিক।


এই বিভাগের আরো খবর