সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কনকচাঁপা-নিপুণ-নওশাবা বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বাংলাদেশের সকল ক্ষেত্রের শিল্পীদের সুযোগ সুবিধা ও অধিকারের পক্ষে কাজ করে থাকে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। সর্বশেষ গত বছর এই ট্রাস্টের কমিটি গঠিত হয়। তবে বিগত সরকার পতনের ফলে সব জায়গায় সংস্কারের ধারাবাহিকতায় ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এরও পুনর্গঠন করা হয়েছে। গতকাল রোববার সংস্কৃতি মন্ত্রনালয় এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। তাতে দেখা যাচ্ছে, নতুন এই কমিটিতে সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমে চলচ্চিত্রের কাউকেই রাখা হয়নি। কেনো রাখা হয়নি তার কারণ আপাতত অজানা। সংস্কার বলতে শুধু মানুষের নাম পরিবর্তন না হয়ে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’ পুরোপুরিভাবে শিল্পীদের জন্য আসলেই কল্যানকর হয়ে উঠুক- এই প্রজ্ঞাপন দেখে এমনটাই আশা করছে শিল্পী সমাজ। ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর নতুন কমিটির বেশিরভাগ সদস্যই সরকারি কর্মকর্তারা। আছেন কয়েকজন কথাসাহিত্যক। শোবিজ থেকে মাত্র তিনজনের নাম রয়েছে। তারা হলেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও প্রখ্যাত সঙ্গীতশিল্পী কনকচাঁপা। এ ছাড়া থিয়েটার থেকে রয়েছেন বটতলা নাট্যদলের সিনিয়র অভিনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লূৎফা নিত্রা। ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা আর ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব।


এই বিভাগের আরো খবর