সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্কারের জন্য এবার দেশি চলচ্চিত্র আহবান

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

৯৭তম অস্কারে বিদেশি ভাষা (বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম) বিভাগে চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহŸান করা হয়েছে। বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বেশ কটি শর্ত মানতে হবে আগ্রহীদের। অস্কার বাংলাদেশ কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের আগে মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে হবে। এ সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাতদিন প্রদর্শিত হতে হবে। ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে সিনেমা জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২১ সেপ্টেম্বর, বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে। প্রতিবছরের মতো এবারো অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের সিনেমা মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব ড. মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড সেগুলোরই একটি।

 


এই বিভাগের আরো খবর