সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বস্তিকা নতুন সিনেমার প্রচারে

প্রতিনিধি: / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের কলকাতায় স¤প্রতি আরজিকর-কাÐের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেখানে সাধারণ মানুষের বিক্ষোভের মাঝেই নিজের হাসিমুখের ছবি তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। ঘৃণ্য এ ঘটনার প্রতিবাদে যেখানে ছাত্র-ছাত্রী, গৃহবধূসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন, সেখানে একজন অভিনেত্রী হয়ে নিজের হাসিমুখে সেলফি তুলে পোস্ট করলেন কিভাবে! ফলে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিষয়টি কেউ মোটেই ভালোভাবে নেয়নি। এদিকে এবারের পূজায় মুক্তির অপেক্ষায় থাকা স্বস্তিকার নতুন সিনেমার প্রচার শুরু হয়েছে। প্রচারে নামার পরদিনই নতুন একটি পোস্টে তিনি লিখেছেন, ‘উৎসবে ফিরছি না।’ যা দেখে তার ভক্তরা হতবাক হয়েছেন। সবাই মনে করছেন, উৎসবে যিনি নিজে নেই, তিনিই সিনেমা হলে তার নতুন সিনেমা দেখতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন! ব্যাপারটি বেশ চিন্তার বিষয়। অনেকে বলছেন, স্বস্তিকা এসব করছেন তার সিনেমার প্রচার-প্রচারণার জন্য। পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে স্বস্তিকার ‘টেক্কা’ নামের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এটি প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। আসছে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘টেক্কা’ সিনেমাটি। এটি নিয়ে বেশ আশাবাদী স্বস্তিকা। তার আসন্ন সিনেমাটি নিয়ে গণমাধ্যমে বেশ ইতিবাচক কথা বলেছেন।


এই বিভাগের আরো খবর