সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীলেখা মমতার পদত্যাগ চাইলেন

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: পশ্চিমবঙ্গের আরজি কর কান্ডের পর মাসখানেক পেরিয়ে গেছে। এটিকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ যোগ দিয়েছেন। প্রতিবাদে যোগ দিয়েছেন তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল শিল্পী ও তারকারা। স¤প্রতি আরজি কর কান্ডের মামলায় কলকাতার আদালতের শুনানির পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব আন্দোলনরতদের ফিরে যেতে ও সাধারণ মানুষদের আসন্ন দুর্গাপূজার উৎসবের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করেন। তার এ ধরনের বক্তব্যর তীব্র নিন্দা প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একইসঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগও চান অভিনেত্রী। সমপ্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোড়ালো প্রতিবাদ জানান শ্রীলেখা। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পরে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছেনা….রিজাইন।’ এর আগে সুপ্রিম কোর্টে ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়। এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেল। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।’ উল্লেখ্য, কলকাতার আরজি করে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সবার আগে রাস্তায় নেমেছিলেন শ্রীলেখা। নেপথ্যে অন্যায়-অবিচার এ সকল কোনোকিছুই যেন সহ্য করেননা শ্রীলেখা। আগাগোড়াই ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী। ধর্ম, জাতি, দেশ কোনোকিছুকেই বিভক্ত করেননা তিনি। যেখানেই অনিয়ম-অত্যাচার দেখতে পান, সরাসরি মুখ খোলেন।


এই বিভাগের আরো খবর